হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সাক্ষাৎ করে দোয়া নিয়েছেন চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সাইফ।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকালে হেফাজত আমিরের সঙ্গে দেখা করতে চট্টগ্রামের ফটিকছড়ির আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসায় যান তিনি।
সাক্ষাৎকালে সাইফুল ইসলাম সাইফ আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে বিভিন্ন বিষয়ে কথা বলেন এবং তাঁর কাছে দোয়া চান।
সাক্ষাৎ প্রসঙ্গে সাইফুল ইসলাম বলেন, দীর্ঘদিন ধরেই আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সাক্ষাৎ করার ইচ্ছা ছিল তাঁর। জ্ঞানী ও ইলমি ব্যক্তিদের সান্নিধ্যে গিয়ে দোয়া নেওয়া উচিত—এমন প্রত্যাশা থেকেই তিনি সাক্ষাৎ করতে গিয়েছেন।
তিনি বলেন, ‘আজ তাঁর সঙ্গে সাক্ষাৎ করতে পেরে ভালো লাগছে। তিনি আমাকে দোয়া করেছেন। তাঁর পাশে উপস্থিত হয়ে দোয়া গ্রহণের এই মুহূর্তটি আমার জীবনের একটি মহামূল্যবান স্মৃতি।’
সাইফুল আরও বলেন, ‘আল্লাহর প্রিয় বান্দার সান্নিধ্যে কিছুটা সময় কাটানো, তাঁর মমতা ও স্নেহ পাওয়া সত্যিই হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো। আল্লাহ তায়ালা আমাদের সবাইকে দ্বীনের পথে অটল রাখুন এবং তাঁর মতো আলেমদের আদর্শ অনুসরণ করার তাওফিক দান করুন।’
আরএইচ / দক্ষিণপূর্ব
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।