যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামে (আইআইইউসি) জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষে শনিবার (৭ নভেম্বর) সকাল ৭টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে দিবসটির তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে আইআইইউসির ট্রেজারার প্রফেসর ড. মুহাম্মদ মাহবুবুর রহমান বলেন, ‘৭ নভেম্বর না হলে এ দেশ এখনো আধিপত্যবাদমুক্ত হতো না।’ বাংলাদেশের ইতিহাসে দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ উল্লেখ করে তিনি বলেন, জাতীয় জীবনের সংকটময় মুহূর্তে সিপাহি-জনতার ঐক্য ও সংহতি দেশের রাজনৈতিক ইতিহাসে বিশেষ ভূমিকা পালন করেছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. মোস্তফা মনির চৌধুরী। এতে সভাপতিত্ব করেন আর্টস অ্যান্ড হিউম্যানিটিজ ফ্যাকাল্টির ডিন প্রফেসর কাউসার আহমেদ।
আলোচনা সভা সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের সহযোগী অধ্যাপক হাবিবুল্লাহ। এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আরএইচ
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।