দক্ষিণ পূর্ব

আইন পেশায় সফল হতে সততা, শৃঙ্খলা ও দক্ষতার বিকল্প নেই: প্রতিমন্ত্রী মীর হেলাল

মোহাম্মদ রিয়াদ হোসেন
প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৬ ০৯:০১ রাত
পঠিত : ২১
আইন পেশায় সফল হতে সততা, শৃঙ্খলা ও দক্ষতার বিকল্প নেই: প্রতিমন্ত্রী মীর হেলাল

ছবি

আইন পেশায় দীর্ঘমেয়াদি সাফল্য অর্জন ও প্রতিষ্ঠিত হতে নবীন আইনজীবীদের সততা, শৃঙ্খলা, পেশাগত নিষ্ঠা ও দক্ষতা অর্জনের ওপর গুরুত্বারোপ করেছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন, এমপি।

শনিবার চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির অডিটোরিয়ামে আয়োজিত নবীন আইনজীবীদের সনদ বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নবীন আইনজীবীদের উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, শুধু অর্থ উপার্জনের পেছনে না ছুটে নিজেকে একজন দক্ষ ও যোগ্য আইনজীবী হিসেবে গড়ে তুলতে হবে। এজন্য নিয়মিত আদালতে উপস্থিত থেকে বিচারিক কার্যক্রম পর্যবেক্ষণ, সিনিয়র আইনজীবীদের যুক্তিতর্ক ও শুনানি মনোযোগ দিয়ে অনুসরণ এবং পুরোনো ও নিষ্পত্তি হওয়া মামলার নথি ও রায় অধ্যয়ন করতে হবে।

তিনি বলেন, আইন পেশায় প্রতিষ্ঠিত হতে হলে অধ্যবসায় ও পেশাগত নিষ্ঠার বিকল্প নেই। দক্ষতা ও যোগ্যতা অর্জন করতে পারলে সাফল্যের পাশাপাশি পেশাগত সম্মানও অর্জন করা সম্ভব।

চট্টগ্রামের আইনজীবীদের স্থান ও চেম্বার সংকটের বিষয়টি তুলে ধরে প্রতিমন্ত্রী এ সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস দেন। একই সঙ্গে সাধারণ মানুষের জন্য আইনি সেবা আরও সহজলভ্য করতে বার নেতৃবৃন্দ ও আইনজীবীদের কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি তারিক আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ, চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আবু সুফিয়ান, বাংলাদেশ বার কাউন্সিলের এডহক কমিটির সদস্য মোহাম্মদ নাজিম উদ্দিনসহ আইনজীবী সমিতির নেতৃবৃন্দ ও সংশ্লিষ্টরা।

আর/ দক্ষিণপূর্ব 

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।