দক্ষিণ পূর্ব

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতার বিকল্প নেই: এমপি সাঈদ আল নোমান

saiful
প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৬ ০২:৩৮ দুপুর
পঠিত : ১
ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতার বিকল্প নেই: এমপি সাঈদ আল নোমান

ডেঙ্গু প্রতিরোধে শুধু মশক নিধন কার্যক্রম নয়, জনসচেতনতা ও নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমান।

শুক্রবার বিকেলে নগরীর দক্ষিণ কাট্টলী এলাকায় বিএনপি ও এর অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত “ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান” কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সাঈদ আল নোমান বলেন, “ডেঙ্গু প্রতিরোধে সরকারের পাশাপাশি প্রত্যেক নাগরিককে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। বাসাবাড়ি, ছাদ, বারান্দা ও আশপাশে কোথাও যেন পানি জমে না থাকে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।”

তিনি আরও বলেন, পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করা গেলে এডিস মশার বংশবিস্তার অনেকাংশে রোধ করা সম্ভব। নিজের ঘর ও আশপাশ পরিষ্কার রাখার অভ্যাসই ডেঙ্গুর বিরুদ্ধে সবচেয়ে কার্যকর প্রতিরোধ হতে পারে।

সবার প্রতি সচেতন হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, “আসুন, সবাই মিলে সচেতন হই, পরিচ্ছন্ন থাকি এবং ডেঙ্গুমুক্ত চট্টগ্রাম গড়ে তুলি।”


এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজী বেলাল উদ্দিন ও সফিকুর রহমান স্বপন, নগর বিএনপির সদস্য আবুল হাসেম ও মোশাররফ হোসেন দীপ্তি, পাহাড়তলী থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জসিম উদ্দিন জিয়াসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।