দক্ষিণ পূর্ব

ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী অভিযান উদ্বোধন প্রধানমন্ত্রীর

saiful
প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৬ ০৭:১১ সকাল
পঠিত : ৩০
ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী অভিযান উদ্বোধন প্রধানমন্ত্রীর

জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ডেঙ্গুর বিস্তার ঠেকানো এবং দেশের বিভিন্ন এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করতে তিন মাসের বিশেষ অভিযান শুরু করেছে সরকার। শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকালে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এ কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

ডেঙ্গু নিয়ন্ত্রণে মানুষের মধ্যে সচেতনতা বাড়ানো, এডিস মশার সম্ভাব্য প্রজননস্থল চিহ্নিত করে ধ্বংস করা এবং পরিচ্ছন্নতা কার্যক্রম আরও কার্যকর করাই এ উদ্যোগের প্রধান উদ্দেশ্য। একই সঙ্গে সরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি বেসরকারি ও সামাজিক সংগঠনগুলোর কার্যক্রমকে সমন্বিতভাবে এগিয়ে নেওয়া হবে।

১২ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এ কর্মসূচি চলবে ১২ ডিসেম্বর পর্যন্ত। রাজধানীর পাশাপাশি দেশের প্রতিটি জেলা ও উপজেলা পর্যায়ে একযোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক প্রচার ও পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হবে।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ‘দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান বাস্তবায়ন কমিটি’র আহ্বায়ক ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।

এ সময় বক্তব্য দেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন, তথ্য ও সম্প্রচার মন্ত্রী ব্যারিস্টার আন্দালিভ রহমান, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের জ্যেষ্ঠ কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, পরিচ্ছন্নতাকর্মী, শিক্ষার্থী, স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এ ছাড়া দেশের বিভিন্ন জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা অনলাইনের মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠানে যুক্ত হন।

এসআই

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।