চট্টগ্রামের পটিয়ায় টাইলসের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্টে মোহাম্মদ মিজানুল হক (১৮) নামে এক তরুণের মৃত্যু হয়েছে।
রবিবার (২৭ সেপ্টেম্বর) সকালে উপজেলার মোজাফফরাবাদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মিজানুল হক উপজেলার খরনা ইউনিয়নের লালারখীল দক্ষিণপাড়া হাজীর বাড়ির মোহাম্মদ হারুনের ছোট ছেলে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, জীবিকার তাগিদে বিভিন্ন এলাকায় টাইলসের মিস্ত্রী হিসেবে কাজ করতেন মিজানুল। রোববার সকালে প্রতিদিনের মতো কাজ করতে মোজাফফরাবাদ এলাকায় যান তিনি। সেখানে কাজ করার একপর্যায়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
খরনা ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য আবদুল করিম বিষয়টি নিশ্চিত করে জানান, টাইলসের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্টে মিজানুর আহত হন। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জেএফআই/দক্ষিণপূর্ব
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।