দক্ষিণ পূর্ব

মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন চান বাংলাদেশ

রোহিঙ্গা ইস্যুতে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ প্রতিনিধিদলের বৈঠক

দক্ষিণপূর্ব
দক্ষিণপূর্ব
প্রকাশ : ১১ নভেম্বর ২০২৬ ১১:২৬ দুপুর
পঠিত : ২৫
রোহিঙ্গা ইস্যুতে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ প্রতিনিধিদলের বৈঠক
Degchibarictg

যুক্তরাজ্যের পার্লামেন্টের রোহিঙ্গাবিষয়ক প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বৈঠকে রোহিঙ্গা সংকট নিরসন, মিয়ানমারে জোরপূর্বক বাস্তুচ্যুত নাগরিকদের সম্মানজনক প্রত্যাবাসন এবং আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) চলমান আইনি প্রক্রিয়া নিয়ে আলোচনা হয়েছে।

বুধবার (১১ নভেম্বর) বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে মন্ত্রীর কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

যুক্তরাজ্যের পার্লামেন্টের অল-পার্টি পার্লামেন্টারি গ্রুপ (এপিপিজি) অন রোহিঙ্গার প্রতিনিধিদলের নেতৃত্ব দেন ব্রিটিশ এমপি ইমরান হুসাইন। প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন হাসান উজ্জামান খান, কাউন্সিলর; মোহাম্মদ তাহমিদ মারযূক মোরশেদ, পার্লামেন্টারি গবেষক এবং আলতাফ হুসাইন, হেড অব ফান্ডরেইজিং, অরফানস ইন নিড।

বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মিয়ানমারের নাগরিকদের নিজ ভূমিতে নাগরিক অধিকার ও মর্যাদার সঙ্গে ফিরিয়ে দেওয়ার মাধ্যমেই দীর্ঘস্থায়ী এ সংকটের অবসান ঘটাতে হবে। সংকট সমাধানে আন্তর্জাতিক অঙ্গনে বহুমুখী কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রাখার আহ্বান জানান তিনি।

যুক্তরাজ্যের প্রতিনিধিদলের পক্ষ থেকেও রোহিঙ্গা সংকটে ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের সহায়তা বৃদ্ধিতে জোরালো ভূমিকা রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করা হয়।

বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এসআই/

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।