দক্ষিণ পূর্ব

আনোয়ারা বালিকা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত

দক্ষিণপূর্ব
দক্ষিণপূর্ব
প্রকাশ : ১১ নভেম্বর ২০২৬ ০৩:২৭ দুপুর
পঠিত : ১০
আনোয়ারা বালিকা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত

ছবি

Degchibarictg

আনোয়ারা বালিকা উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের নবগঠিত এডহক কমিটির প্রথম সভা ও পরিচিতি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১১ নভেম্বর) দুপুরে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রাম কর্তৃক অনুমোদিত এডহক কমিটির সভা বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত হয়। সভায় বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীরা নবগঠিত কমিটির সভাপতি মো. নুর আলীকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন।

অনুষ্ঠানে প্রধান শিক্ষক ও কমিটির সদস্য সচিব এরফান চৌধুরীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন কমিটির সদস্য মো. আজগর আলী , এ্যানি দাশসহ শিক্ষক-কর্মচারী, অভিভাবক প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সভায় বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়নসহ বিভিন্ন প্রস্তাবের ওপর আলোচনা ও সিদ্ধান্ত গ্রহন করা হয়। কমিটির সভাপতি মো.নুর আলী তাঁর বক্তব্যে বিদ্যালয়ের উন্নয়নে নব গঠিত এডহক কমিটিকে সার্বিক সহযোগিতা করার জন্য বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবক সহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।

 উল্লেখ্য, গত ৩ নভেম্বর চট্টগ্রাম শিক্ষা বোর্ড আনোয়ারা বালিকা উচ্চ বিদ্যালয়ের ৪ সদস্য বিশিষ্ট এডহক কমিটি অনুমোদন করেন।

আরএইচ 

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।