বুন্দেসলিগায় দ্রুততম সময়ে ১০০ গোলের মাইলফলক স্পর্শ করেছেন বায়ার্ন মিউনিখের ফরোয়ার্ড হ্যারি কেইন। ৯৮ ম্যাচে ১০০ গোল করে নতুন রেকর্ড গড়েছেন ইংলিশ এই তারকা।
ইউনিয়ন বার্লিনের বিপক্ষে ম্যাচের ৩৯তম মিনিটে পেনাল্টি থেকে নিজের শততম গোল করেন কেইন। এর আগে বুন্দেসলিগায় ১২৯ ম্যাচে ১০০ গোল করার রেকর্ড ছিল ডিয়েটার মুলারের।
ম্যাচের ৫৪তম মিনিটে আরও একটি গোল করে বুন্দেসলিগায় কেইনের গোলসংখ্যা দাঁড়ায় ১০১-এ। বায়ার্নের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৫৪ ম্যাচে তার গোল এখন ১৫১টি।
এদিকে ইউনিয়ন বার্লিনকে ৭-০ গোলে উড়িয়ে দিয়েছে বায়ার্ন মিউনিখ। ম্যাচে হ্যাটট্রিক করেছেন ফরাসি তারকা মাইকেল ওলিসে। ১৮ মিনিটে জামাল মুসিয়ালার গোলে শুরু হয় বায়ার্নের গোল উৎসব। এরপর কেইন ও ওলিসে প্রথমার্ধেই দলকে ৩-০ ব্যবধানে এগিয়ে দেন।
দ্বিতীয়ার্ধে ওলিসে আরও দুই গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন। এছাড়া ইসমায়েল সাইবারিও একটি গোল করেন।
এই জয়ে চার ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে বুন্দেসলিগার পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে বায়ার্ন মিউনিখ।
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।